প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি। রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনায় এমপি মিষ্টির জড়িত থাকার অভিযোগ ওঠায় তাকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন সংসদ সদস্য মিষ্টি।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। রাড্ডা হাসপাতাল দখলের ওই ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ সরকারি দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার জেরে সরকারি দল বিএনপির সাংগঠনিক পর্যায়েও বড় ধরনের রদবদল আনা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
একই দিনে শৃঙ্খলাভঙ্গের দায়ে দলটির বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়।
পাশাপাশি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

