রাজধানীর ফার্মগেটের তেজগাঁও মসজিদে গোপন বৈঠকর সময় ২৩ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা যাচাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ওই কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও মসজিদে অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, আটক ২৩ জন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিটিসির একাধিক টিম কাজ করছে। আটক ব্যক্তিদের বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে।