নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ দূর্ঘটনায় ঘটনাস্থলে ৯ জন এবং হাসপাতালে নেয়র পর আরও একজন মারা যান। তবে হতাহতদের পরিচয় তিনি জানাতে পারেননি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক বলেও জানা গেছে।
এছাড়া দূর্ঘটনা যখন ঘটে তখন অন্ধকার থাকার কারনে স্থানীয়রাও এই দূর্ঘটনার কারন সম্পর্কে কিছু জানাতে পারেননি।

