শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্বজয়- এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ।
এ সময় নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন কন্যা শিশুরা যেন, নিজেদেরকে সমাজে ভাল ভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই বিষয়ে সমাজের সর্ব স্তর থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। প্রতিটি কন্যা শিশু নিরাপদে থাকে কোন ধরণের বৈষমের শিকার না হয় সেদিকেও আমাদের দৃষ্টি রাখতে হবে। কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা বিষয়ে গুরুত্ব দিতে হবে।
সভায় অনন্য বক্তরা কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং সমাজে মেয়েশিশুর নিরাপদ পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
অনুস্ঠানে উপজেলা তথ্য আপা শারমিন আকতার এর সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রবীন্দ্রনাথ বিশ্বাস। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো আরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, সিনিয়র মৎস কর্মকর্তা রনজিৎ কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রবীন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু প্রমুখ

